তাপপ্রবাহের জেরে এপ্রিলেই গরমের ছুটির ঘোষণা, কবে থেকে কতদিনের জন্য পড়তে চলেছে ছুটি?

এপ্রিল মাস শুরু হতেই রোদের তেজ অনেকটাই প্রখর হয়ে গিয়েছে। গরমের প্রভাব এপ্রিলের শুরু থেকেই বাড়তে চলেছে। সকাল থেকেই সূর্যি মামা দেখা মিলছে একদম। দুপুর বারোটার পর থেকে বাড়ির বাইরে বেড়ানো এক প্রকার দুর্বিষহ হয়ে উঠছে। প্রত্যেকবারই এপ্রিল মাসের প্রথম থেকেই গরমে প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে আর তার জন্যই বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারি স্কুলগুলোতে ছুটি অনেকটাই এগিয়ে দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর মতন এই বছরও ছুটি এপ্রিলে পড়তে চলেছে। এই গরমের জেরে স্কুল পড়ুয়াদের এক প্রকার কষ্টকর হয়ে উঠেছে। যদিও কালবৈশাখীর জেরে সন্ধ্যে নামলেই ঝড় ও বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে কোনরকম তাপমাত্রা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। আর তার জন্যই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারি স্কুলগুলোতে গরমের ছুটির ঘোষণা করা হলো। কবে থেকে পড়তে চলেছে গরমের ছুটি এবং কতদিন থাকবে গরমের ছুটি সেই সংক্রান্ত তথ্য জেনে নিন বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে।

রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ২০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে এবং গরমের ছুটি থাকবে ১৫ জুন পর্যন্ত। এক কথায় দুই মাসের মতন অর্থাৎ ৫৭ দিন গরমের ছুটি থাকতে চলেছে এইবার। হ্যাঁ ঠিকই শুনছেন, ছত্রিশগড়ে ক্রমবর্ধমান গরমের প্রভাব বাড়ার ফলে রাজ্য সরকার সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করলেন। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গ্রীষ্মকালীন ছুটি নিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ক্রমাগত গরমের প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য ২০২৬ এর গ্রীষ্মকালীন ছুটি রাজ্যের প্রত্যেক স্কুলের জন্য ২০ এপ্রিল থেকে ১৫ই জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এত আগে ছুটি দেওয়ার কারণ ক্রমাগত তারপর প্রবাহ বৃদ্ধি পাওয়ার জন্য শরীর সুস্থ রাখার জন্য ছাত্র-ছাত্রীদের বাড়ি বসে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে স্কুল আসা-যাওয়ার ফলে শরীর অসুস্থ না হয় তার জন্যই এপ্রিলের থেকেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শিশুদের বা পড়ুয়াদের স্বাস্থ্যের কথাই বিবেচনা করে এপ্রিল থেকেই ছুটি ঘোষণা করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী।

Read more: দুর্দান্ত খবর, লঞ্চ হতে চলেছে 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Tecno Spark 50 4G স্মার্টফোন, দাম অভিনব বৈশিষ্ট্য গুলো জেনে নিন।

যদিও পূর্বনির্ধারিত যে দিন থেকে গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার কথা ছিল তার আগেই রাজ্য সরকার স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে তবে এর ফলে রাজ্য সরকারি স্কুলের পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা অনেকটাই তাদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং নিশ্চিন্ত থাকবেন। যদিও এতদিন স্কুল বন্ধ থাকলে স্কুলের পড়াশোনার কিছুটা বিরতি পড়তে পারে, এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সিলেবাস শেষ করার ব্যাপারটি একটি বিষয় হয়ে দাঁড়ায়, তবে আবহাওয়ার এই পরিস্থিতি এবং তাপমাত্রার পারদ বাড়তে থাকার কারণে রাজ্য সরকার এপ্রিল থেকেই ছুটির সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ছুটি কবে থেকে পড়বে এবং কতদিন থাকবে সেই বিষয়ে রাজ্য সরকার কোনো রকম ঘোষণা করেননি তবে কিছুদিনের মধ্যেই গ্রীষ্মকালীন ছুটির তারিখ ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।