দুর্দান্ত খবর, লঞ্চ হতে চলেছে 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Tecno Spark 50 4G স্মার্টফোন, দাম অভিনব বৈশিষ্ট্য গুলো জেনে নিন।

Tecno কোম্পানি মোবাইল নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি। এই কোম্পানি ভারতের বাজারে লো বাজেটের মধ্যে 5G স্মার্টফোন Tecno Spark 50 লঞ্চ করেছিল, যার মূল্য ছিল 16,999 টাকা। তবে এইখানেই শেষ নয়, এই কোম্পানি ফের আরেকবার Tecno Spark 50 5G পর 4G LTE মডেল পেশ করতে চলেছে। ইতিমধ্যে কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে নতুন আপকামিং স্মার্ট ফোনের নমুনা পেশ করা হয়েছে। জানা যাচ্ছে,  এই নতুন ফোনটি 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সম্পন্ন। আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে ফেলুন। 

বাজার মূল্য: Tecno Spark 4G ফোনের ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রাথমিক দাম থাকতে পারে প্রায় 13,290 টাকা। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হয়নি। 

চাহিদা ও জনপ্রিয়তা: টেকনো কোম্পানির ফোনের আগের মডেল গুলোর জনপ্রিয়তা ও চাহিদা গ্রাহকদের কাছে অনেকটাই বেশি ছিল যার জন্য টেকনো কোম্পানি ফাইভ জির পরিবর্তে আবার ফোরজি মডেল পেশ করতে চলেছে। আশা করা যাচ্ছে এই ফোন দিয়ে ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ক্যামেরা ও অন্যান্য অভিনব বৈশিষ্ট্যের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠবে।

অভিনব বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়: 

১)  কালার: কয়েকটি কালার অপশনে এই ফোনটি পাওয়া যাবে। যেমন:  Halo Blue, Titanium Grey, Ink Black, Aurora Purple এবং Bloom Pink এই কালার গুলো এভেলেবেল রয়েছে। 

Read more: ন্যূনতম মাধ্যমিক পাশে কয়েক হাজার ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! আবেদন সংক্রান্ত তথ্য জানানোর বিস্তারিত।

২)ডিজাইন: Tecno Spark 50 4G ফোনে SGS সার্টিফাইড মজবুত বডি দেওয়া হয়েছে। এরফলে 1.8 মিটার উচ্চতা থেকে ফোনটি পড়ে গেলেও বড়ো কোনো ক্ষতি হবে না। এছাড়া জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। 

৩) ডিসপ্লে: Tecno Spark 50 4G ফোনে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.78-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লে দেখতে পাঞ্চ হোল স্টাইলের। ডিসপ্লে স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করার ক্ষমতা রাখে। এছাড়া ডিসপ্লেতে Wet hand এবং Oily hand touch নামক অভিনব ফিচার যুক্ত করা হয়েছে। এরফলে জল ভেজা হাতেও ফোনটি ব্যবহার উপযুক্ত। 

৪) প্রসেসর: উন্নত প্রসেসিং ব্যবস্থার জন্য Tecno Spark 50 4G ফোনে MediaTek Helio G81 চিপসেট ব্যবহার করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 1.7GHz ক্লক স্পীড ক্ষমতা সম্পন্ন। এরমধ্যে Cortex-A55 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 কোর দেওয়া রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করবে। 

৫) RAM ও স্টোরেজ: কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী Tecno Spark 50 4G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির বেস মডেলে পাওয়া যাবে 4GB RAM ও 128GB স্টোরেজে। দ্বিতীয় ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ মেমরি। অন্যদিকে ফোনটির টপ ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 8GB RAM ও 256GB স্টোরেজ। ফোনের এই তিনটি মডেলেই Extended RAM টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

৬) ক্যামেরা: উন্নত ফটোগ্রাফির জন্য Tecno Spark 50 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ ব্যবহার করা হয়েছে। একদিকে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

৭) ব্যাটারি: Tecno Spark 50 4G ফোনে ভালো পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ দিলে 28 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। দ্রুত চার্জ হওয়ার জন্য এই ফোনের ব্যাটারীতে 15W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। কোম্পানি তথ্য অনুযায়ী, 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে।  

৮) অন্যান্য ফিচার: Tecno Spark 50 4G ফোনে অন্যান্য অভিনব অন্যান্য ফিচার হিসাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে Wi-Fi, Bluetooth 5.4, OTG ও Infrared সেন্সর, সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া FreeLink 2.0 টেকনোলজি ব্যবহার হওয়ায় কোনো জায়গায় নো নেটওয়ার্ক থাকলেও 1.5 কিলোমিটার পর্যন্ত কল করার সুবিধা পাওয়া যাবে। 

Tecno Spark 50 4G স্পেসিফিকেশন: 

  • ১) ব্যাটারি: 7,000 mAh ও 18W ফাস্ট চার্জিং ফিচার সম্পন্ন
  • ২) ডিসপ্লে: 6.78-ইঞ্চি IPS LCD, 120Hz রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন 
  • ৩) প্রসেসর: MediaTek Helio G81
  • ৪) ক্যামেরা: 50 MP প্রধান ক্যামেরা এবং 8 MP সেলফি ক্যামেরা 
  • ৫) স্টোরেজ ও RAM: 128GB/256GB স্টোরেজ, 4GB/6GB/8GB RAM 
  • ৬) OS: Android 16 ভিত্তিক HiOS 16
  • ৭) অন্যান্য বৈশিষ্ট্য: IP64 ধুলো এবং জল প্রতিরোধী, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকানেক্টিভিটি: 4G LTE, Wi-Fi, Bluetooth v5.3, USB Type-C, NFC
  • ৮) অভিনব ফিচার: স্টেরিও ডুয়াল স্পিকার, DTS সাউন্ড, FreeLink 2.0 ফিচার

উপসংহার: আপনি যদি বাজেট ফ্রেন্ডলি দামে কোন ভাল উন্নত ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ এবং উন্নত ডিসপ্লে ও ভালো ক্যামেরা সহ, তিনটি স্টোরেজের বিভিন্ন কালার অপশনের সাথে একটি ভাল ফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে টেকনো কোম্পানির Tecno Spark 50 4G স্মার্ট ফোনটি আপনার ভালো অপশন হতে পারে।