নিত্যনতুন

স্বল্প মূলধন বিনিয়োগ করে মাসে আয় করুন ১৫ হাজার টাকা! কিভাবে শুরু করবেন ব্যবসা? জানুন বিস্তারিত।

বর্তমানে ইয়ং জেনারেশনকে দেখা যাচ্ছে অনেক ডিগ্রি নিয়েও কোনরকম চাকরি না পেয়ে বেকার হয়ে ঘরে বসে থাকতে। যে সমস্ত ব্যক্তির অর্থনৈতিক অবস্থা একটু স্থিতিশীল তারা যেকোনো একটা ব্যবসা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু যে সমস্ত ব্যক্তির বা যাদের পারিবারিক আর্থিক অবস্থা অতটাও স্থিতিশীল নয়, তারা চাকরি না পেয়ে কোনো রকম ব্যবসা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এর ফলে একরকম হতাশা তাদেরকে ঘিরে ধরছে। তবে আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত ইয়ং জেনারেশনকে মনোবল বাড়াতে এবং নিজের পায়ে দাঁড়ানো এক উৎকৃষ্ট উপায় বলতে চলেছি। খুব স্বল্প মূলধন বিনিয়োগ করে আপনি একটি ব্যবসা করে মাসিক ১৫ হাজার টাকার মতন উপার্জন করতে পারবেন। তাহলে কি ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন সে সমস্ত জিনিস বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

স্বল্প মূলধন বিনিয়োগ করে ব্যবসা দিতে হলে আপনাকে বুদ্ধি খাটিয়ে ব্যবসা দিতে হবে। এমন কোন ব্যবসা দিতে হবে যাতে প্রথমে খুব বেশি বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। আপনি মাত্র ২০ টাকার থার্মোকল দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর এই ব্যবসার মাধ্যমে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং ধীরে ধীরে আপনার ব্যবসা লাভজনক ব্যবসায় পরিণত হবে।

এইরকম কম মূল্য বিনিয়োগ করে বুদ্ধি খাটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সহদেব গিরি আস্তে আস্তে নিজের ব্যবসাকে বড় করে তুলেছেন। সৃজনশীলতা শিল্পকে কাজে লাগিয়ে অভিনব ব্যবসা গড়ে তুলেছেন যার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারছেন। তিনি বাড়িতেই শুরু করেছিলেন এই ব্যবসা। ধীরে ধীরে তার তৈরি করা পণ্য বাজারে প্রবল চাহিদা তৈরি করে। এখন তিনি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন।
এই ব্যবসার প্রধান কাঁচামাল হচ্ছে থার্মোকল। বাজার থেকে ২০ টাকায় থার্মোকল সিট কিনে এনে তার উপরে পেন্সিল দিয়ে বিভিন্ন সৃজনশীল শিল্প একে তোলেন সে। তারপর রং, গ্লিটার এবং অন্যান্য সামগ্রী দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলেন সেই শিল্পকলা। তিনি তার শিল্পকলার মাধ্যমে গড়ে তোলে ঠাকুরের সোলার সাজ সজ্জার সামগ্রী এবং বিয়ের মুকুট, টোপর অন্যান্য সোলার তৈরি সামগ্রী। এই সমস্ত সামগ্রীগুলো কাছাকাছি বাজারে এবং সরাসরি গ্রাহকরা কিনে নিতে থাকে। যখন ব্যবসা আস্তে আস্তে সম্প্রসারণ ঘটে তখন তার তৈরি করা এই সমস্ত সামগ্রী ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অর্ডার পেতে শুরু করে। যদিও প্রথমদিকে একদিনে দু থেকে তিনটি সামগ্রী বানাতে পারতেন তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে হাতের কাজ আরো দ্রুত হয় এবং আরো ভালো হয়। বর্তমানে সে ৮ থেকে ১০ টি বড় বহুনা তৈরি করে ফেলেন একদিনে। গহনায় ৪০০ থেকে ৫০০ টাকা লাভ হয় আর তারপরে মাসে সে হাজার হাজার টাকা ইনকাম করছে।

আরোও পড়ুন: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই তিনটি সবজি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার উপায়।

তার কথায় যে সমস্ত ব্যক্তি শিল্পকলা করতে পছন্দ করেন বা যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে তারা যদি ইচ্ছুক থাকেন মাত্র ২০ টাকা দিয়ে একটি থার্মোকল কিনে বিভিন্ন কল্পনার মাধ্যমে তার শিল্পকলাকে ফুটিয়ে তুলতে পারেন। প্রথমদিকে বেশি লাভ না হলেও পরিচিতি বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় এই হাতের কাজ যখন পৌঁছে যাবে তখন আস্তে আস্তে লাভ অনেক হবে। বিশেষ করে এই ব্যবসার জন্য খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না এছাড়া কোনো বাড়তি জায়গার দরকার পড়ে না। বাড়ির মধ্যেই একটুখানি জায়গা হোলেই অনায়াসে এই ব্যবসা দেওয়া যায়। তবে এই ব্যবসা দিতে হলে সবথেকে বেশি দরকার ধৈর্য এবং সৃজনশীলতার প্রয়াস। তাই যে সমস্ত ব্যক্তি হাতের কাজ করতে পছন্দ করেন এবং যাদের মধ্যে একটা সুপ্ত সৃজনশীলতার প্রভাব রয়েছে তারা অবশ্যই এই ব্যবসা শুরু করে মাসিক ভালো উপার্জন করতে পারবেন। এছাড়া বর্তমানে সোশ্যাল মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার করা হাতের কারুকার্যগুলি ছবি তুলে পোস্ট করে আপনার ব্যবসাকে আরও সম্প্রসারণ ঘটাতে পারবেন। অনেকেই বিয়ের জন্য বিভিন্ন সোলার কারুকার্য করা সামগ্রী কিনতে ইচ্ছুক থাকেন, তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে জিনিস কিনতে পারবে। আপনি আপনার নিকটবর্তী মার্কেট পাইকারি হিসাবে আপনার জিনিস বিক্রি করতে পারবেন। তাহলে আর দেরি না করে মাত্র ২০ টাকা দিয়ে একটি থার্মোকল কিনে ব্যবসা শুরু করে দিন আর উপার্জন করার এক উৎকৃষ্ট মাধ্যমে খুঁজে বার করুন।

Related Articles

Back to top button