Dindayal Scholarship: দীন দয়াল স্পর্শ যোজনা বা স্কলারশিপ তাদের জন্য? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন!

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কর্তৃক মেধাবী পড়বাদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ চালু করা হয়েছে ঠিক তেমনি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিস যেটি আর্থিক সংগঠন হিসাবে পরিচিত। এই পোস্ট অফিসের তরফ থেকে পাওয়া যাচ্ছে স্কলারশিপ এর সুযোগ। আপনিও যদি একজন মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়া হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিন দয়াল স্পর্শ যোজনা বা স্কলারশিপ (dindayal scholarship) সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
উদ্দেশ্য: ভারত সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত এই দীন দয়াল স্পর্শ যোজনা চালু করার প্রধান উদ্দেশ্য হল কোন ছাত্রদের মধ্যে ফিলাটেলি প্রচার করা। ফিলাটেলি কথার অর্থ হল ডাকটিকেট সংগ্রহ ও অধ্যায়ন এই বিষয়ে প্রচার করা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ফিলাটেলিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ ভিত্তি প্রদান করা। পোস্ট অফিসের স্ট্যাম্প সংগ্রহ ও অধ্যয়নকে পড়ুয়ারের মধ্যে একটি শখ হিসাবে পরিচিতি দেওয়া এবং এই কাজের প্রতি আগ্রহ তৈরি করাই এই প্রকল্পের সব থেকে বড় লক্ষ্য। এই প্রকল্প সম্পর্কিত আরো তথ্য জেনে নেওয়া যাক।
কাদের জন্য এই বৃত্ত প্রদান করা হয়?
যে সমস্ত পড়ুয়ার ডাক বিভাগের ফিলাটেলি অ্যাকাউন্ট খুলবে তারা সরাসরি আবেদন করতে পারবে। স্কুলের অ্যাকাউন্ট খোলা থাকলে আলাদা করে ছাত্র বা ছাত্রীর কোন অ্যাকাউন্ট খুলতে হবে না।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের (dindayal scholarship) মাধ্যমে বৃত্তি পেয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত পড়ুয়া ডাকটিকেট সংগ্রহের জন্য আগ্রহী এবং একাডেমিক রেকর্ড ভালো রয়েছে তাদেরকেই এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়।
বৃত্তির পরিমাণ: এই প্রকল্পে যে সমস্ত পড়ুয়া নির্বাচিত হয় তাদের বার্ষিক ৬০০০ টাকা অর্থাৎ প্রত্যেক মাসে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।
আবেদনের জন্য যোগ্যতা:
১) শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মধ্যে অধ্যায়নরত হতে হবে।
২) স্কুলের পরীক্ষায় একাডেমিক স্কোর ভালো থাকতে হবে।
৩) ডাকটিকি সংগ্রহের প্রতি আগ্রহ থাকতে হবে।
Dindayal Scholarship আবেদন প্রক্রিয়া:
আবেদন করার আগে শিক্ষার্থীকে উপযুক্ত ফিলাটেলি প্রকল্প বা প্রজেক্ট তৈরি করে দেখাতে হবে। এরপর আবেদন করতে হবে। প্রতিবছর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া চলে। আপনার নিকটস্থ কোন পোস্ট অফিসে গিয়ে বা ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসের ওয়েবসাইটে গিয়েও দিন দয়াল স্পর্শ যোজনা বলে সার্চ করলে আবেদন পেজ খুলে যাবে সেখানেই নিজের ব্যক্তিগত তথ্য ইনপুট করে ডকুমেন্ট সাবমিট করে আবেদন প্রক্রিয়া করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া: একটি পেলাটিলি কুইজ এবং প্রজেক্ট এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়।
আপনিও যদি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়া হয়ে থাকেন, এছাড়া একাডেমিক স্কোর যদি ভালো থাকে এবং ডাকটিকেট সংগ্রহের প্রতি যদি আগ্রহ থাকে অবশ্যই পোস্ট অফিসের দীন দয়াল স্পর্শ যোজনা স্কলারশিপের (dindayal scholarship) জন্য আবেদন করুন এবং স্কলারশিপের সুবিধা উপভোগ করুন।

