স্কলারশিপ

Ambedkar Scholarship: আম্বেদকর স্কলারশিপ পাঞ্জাব এর আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বৃত্তির পরিমাণ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন!

রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য যেমন বিভিন্ন রকম স্কলারশিপ চালু হয়েছে ঠিক তেমনি আরেকটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল আম্বেদকর স্কলারশিপ।

Ambedkar Scholarship এর মূল উদ্দেশ্য হলো তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত করা এবং সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা এই পড়ুয়াদের পড়াশোনার মান সমান রাখা। ভবিষ্যতের জন্য কেরিয়ার তৈরি করার পিছনেও এই স্কলারশিপের অবদান অনস্বীকার্য।

কাদের জন্য এই স্কলারশিপ?
শুধুমাত্র পাঞ্জাব রাজ্যের এসসি, এসটি বা ওবিসি শ্রেণীভুক্ত মেধাবী ও অর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারদের জন্যই এই স্কলারশিপ চালু করা হয়েছে। দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর পোস্ট ম্যাট্রিক যেকোনো কোর্স করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়।

আরোও পড়ুন: Dindayal Scholarship: দীন দয়াল স্পর্শ যোজনা বা স্কলারশিপ তাদের জন্য? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন!

বৃত্তির পরিমাণ: পোস্ট ম্যাট্রিক কোর্সের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় তবে কোর্স ও অন্যান্যের উপর ডিপেন্ড করে বৃত্তির পরিমাণ।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
২) আবেদনকারী কে অবশ্যই পোস্ট ম্যাট্রিক যেকোনো কোর্স যেমন একাদশ, দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর, phd পড়তে হবে।
৩) ওবিসি শিক্ষার্থীদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে এক লক্ষ কম।
৪) আবেদনকারীকে অবশ্যই পাঞ্জাবের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Ambedkar Scholarship এর সুবিধা: এই স্কলারশিপ পেয়ে পড়ুয়ারা পড়াশোনার খরচ যেমন বই কেনা, টিউশন ফি এবং পড়াশোনা সংক্রান্ত যেকোনো খরচ করতে পারে। যে সমস্ত পরিবার আর্থিকভাবে একটু পিছিয়ে রয়েছে যাদের বাড়ির পক্ষ থেকে সন্তানকে মাধ্যমিকের পর উচ্চশিক্ষা দেওয়ার জন্য সম্ভব হচ্ছে না অথচ তারা পড়াশোনা করতে ইচ্ছুক এবং দুর্দান্ত মেধা রয়েছে তাদের জন্য আম্বেদকর স্কলারশিপ অভিনব ভূমিকা রাখে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হলে যোগ্য শিক্ষার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট scholarships.punjab.gov.in এখানে প্রবেশ করতে হবে। এখানে নিজের বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে প্রক্রিয়াটি ধাপে ধাপে নিম্নে দিয়ে দেওয়া হলো।
১) Dr. Ambedkar Scholarship ওয়েবসাইটে গিয়ে আপনি যদি নতুন আবেদন করতে কিছুক্ষণ তাহলে সাইন আপ করুন। আপনি যদি রিনিউ করতে চান তাহলে গত বছরের আইডি দিয়ে রিনিউ করুন।
২) এরপর আবেদন পত্রের প্রয়োজনীয় তথ্য ও যেমন একাডেমিক স্কোর, পারিবারিক আয়ের বিবরণ, ব্যক্তিগত বিবরণ ভালো করে উল্লেখ করুন।
৩) এরপর উল্লেখিত ডকুমেন্ট জাতিগত শংসাপত্র, আয় শংসাপত্র, আগের ক্লাসের মার্কশীট, নতুন কোর্সে ভর্তির রশিদ স্ক্যান করে আপলোড করুন।
৪) সম্পূর্ণ একবার ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট করুন।
৫) ভবিষ্যতের জন্য এপ্লিকেশন নম্বর প্রিন্ট আউট পড়ে সংরক্ষণ করুন।

সাধারণত আবেদন প্রক্রিয়া নভেম্বর ডিসেম্বর মাসে নাগাদ করা যায় সেই সময়ই আবেদন পোর্টাল খোলা থাকে। তবে সম্পূর্ণ তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে ফলো করুন।

Leave a Reply

Back to top button