জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের আবেদনপত্র কিভাবে করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য!

জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প NHIS জন্য যদি আপনি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন? কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এগুলো যদি না জানা থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই এই প্রকল্পটির কথা শুনেছেন কিন্তু আবেদনপত্র কিভাবে পূরণ করতে হবে তা জানেন না আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে সেটি বলে দেওয়া হবে তার জন্য মনোযোগ সহকারে প্রতিবেদনটি পড়ুন।
জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আসলে কি?
ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স স্কিম বা NHIS এমন একটি সরকারি প্রকল্প যেটি দরিদ্র ও অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান করে থাকে। এই প্রকল্পের আওতায় একটি পরিবার বার্ষিক স্বাস্থ্য বীমা সুরক্ষা হিসেবে প্রায় ২০ হাজার টাকা অনুদান পেয়ে থাকেন। এছাড়া ৩০ হাজার টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পাওয়া যায়। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।
কারা আবেদনযোগ্য?
১) এই প্রকল্পটির দারিদ্র সীমার নিচে থাকা অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য করা হয়েছে। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অসংগঠিত খাতের শ্রমিক যেমন নির্মাণ শ্রমিক, হকার, গৃহকর্মী বিড়ি শ্রমিক, রিকশাচালক, খনি শ্রমিক হতে হবে।
২) আবেদনকারীকে বিপিএল কার্ড ধারী হতে হবে।
৩) একটি স্মার্ট কার্ডের মাধ্যমে স্বামী-স্ত্রী ও সর্বোচ্চ তিনজন সন্তানের চিকিৎসা পাওয়া যাবে।
আরোও পড়ুন: AICTE Scholarship 2021: ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ! কত টাকা পাবেন, কারা আবেদন করবেন জানুন!
কিভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। এছাড়া জেলা শ্রম দপ্তর, জেলা স্বাস্থ্য অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করে আমাদের পত্র পূরণ করে উল্লিখিত ডকুমেন্ট একসঙ্গে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে, আপনাকে একটি প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হবে, সেটা যত্ন করে রাখবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য। আপনার আবেদনপত্র এবং ডকুমেন্ট যাচাই করার পর আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে আপনি ঋণ পাবেন এবং তালিকাভুক্ত হাসপাতালগুলোতে নগদ বিহীন চিকিৎসা পাবেন।
অনলাইন মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে প্রথমে ESIC-এর অফিসিয়াল ওয়েবসাইট:esic.gov.in এখানে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করি লগিন করে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে হবে বিভিন্ন ব্যক্তিগত বিবরণ যেমন আবেদনকারীর পুরো নাম,
পিতার/স্বামীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বিভাগ (এসসি/এসটি/ওবিসি/সাধারণ), ঠিকানার বিবরণ: জেলা, তহসিল, রাজ্য, পিন কোড, পারিবারিক বিবরণ: স্ত্রী/স্বামীর নাম এবং জন্ম তারিখ, সন্তানদের নাম ও জন্ম তারিখ (সর্বোচ্চ ৩ জন, কাজের বিবরণ: পেশা, নিয়োগকর্তার নাম (যদি থাকে), মাসিক আয়, ব্যাংকের বিবরণ:ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, ব্যাংক শাখার নাম এগুলো উল্লেখ করে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলি হল:
বিপিএল কার্ড / রেশন কার্ড, আধার কার্ড(আবেদনকারী এবং পরিবারের সকল সদস্যের), বয়সের প্রমাণ— জন্ম সনদ পত্র, বাসস্থানের প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল, পাসপোর্ট আকারের ছবি— ২ থেকে ৪টি ছবি (পরিবারের সদস্যদের), জাতিগত শংসাপত্র(যদি তফসিলি জাতি/তফসিলি উপজাতি/অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত হন),আয়ের শংসাপত্র(বিপিএল যাচাইয়ের জন্য),শ্রম কার্ড এই ডকুমেন্টগুলো দিতে হবে।
স্মার্ট কার্ড কতদিনের মধ্যে পাওয়া যাবে?
আবেদনপত্র জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া করা হবে, আপনি যদি আবেদনের জন্য সঠিক উপভোক্তা হন এবং আপনার আবেদনপত্র যদি গ্রান্টেড হয় তাহলে ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। যাচাই করন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার ঠিকানায় NHIS স্মার্ট কার্ড পেয়ে যাবেন। স্মার্ট কার্ডটির মধ্যে পরিবারের সমস্ত বিবরণ দেওয়া থাকবে হাসপাতালে এই কার্ডটি দেখালেই নগদ হীন চিকিৎসার বন্দোবস্ত করা হবে।
NHIS সুবিধাভোগীকে কতপ্রিমিয়াম দিতে হবে?
প্রত্যেক বছর শুধুমাত্র ৩০ টাকা দিতে হবে। অবশিষ্ট অনুদানটি সরকার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে দিয়ে থাকে। মোট প্রিমিয়াম থাকে প্রতি পরিবারের জন্য প্রতিবছর ৭৪০ টাকা যার মধ্যে আপনাকে দিতে হবে মাত্র ৩০ টাকা। অর্থাৎ বছরে ৩০ টাকা দিয়ে আপনি ৩০ হাজার টাকার মতন স্বাস্থ্য বীমা অফার পাচ্ছেন।
উপসংহার: যে সমস্ত দরিদ্র ব্যক্তি চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েন বা চিকিৎসা করানোর মতন সামর্থ্য থাকে না তাদের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প একটি অভিনব প্রকল্প যেটি দরিদ্রদের চিকিৎসার খরচ বহন করে যার ফলে চিকিৎসা জনিত কোন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই প্রকল্পে আবেদন করার যোগ্য হন তাহলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি অফলাইনের মাধ্যমে বা অনলাইনে ফরম সংগ্রহ করে ডকুমেন্ট প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহন করুন।




