ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ এলয়েন্স প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রত্যেক মাসে ১৫০০ টাকা, যোগ্যতা আবেদন পদ্ধতি অন্যান্য তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণের জন্য যেমন অনেক রকম সুবিধাজনক প্রকল্প চালু করেছেন, যার মাধ্যমে রাজ্যের জনসাধারণ অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন। ঠিক তেমনি রাজ্য সরকারের একটি অভিনব পদক্ষেপ হলো বয়স্কদের জন্য মাসিক অনুদান। আপনি যদি প্রত্যেক মাসে বয়স্ক ভাতা হিসেবে ১৫০০ টাকা অনুদান পেতে চাইছেন তাহলে আজকের এ প্রতিবেদনে এই প্রকল্পের জন্য আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি জেনে নিন।
উদ্দেশ্য: যে সমস্ত ব্যক্তিদের বয়স ৬০ পেরিয়ে গিয়েছে এবং একপ্রকার কর্ম ক্ষমতাহীন হয়ে রয়েছেন। যাদের কাজ করার সামর্থ বা শক্তি আগের মত নেই অথচ সংসার চালানোর মতন অর্থনৈতিক পরিস্থিতিও তেমন নেই। সেই সাথে রোগব্যাধির জন্য ওষুধপত্র কেনার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ মেটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ১৫০০ টাকা অনুদান দেওয়ার কথা ভাবা হয়েছে। জয়বাংলা প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা:
১) আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ৬০ বা তার বেশি হতে হবে।
৩) আবেদনকারীকে কোন সরকারি চাকরির সাথে যুক্ত থাকলে চলবে না। অর্থাৎ পেনশন পেলে তিনি বার্ধক্য প্রকল্পের এই সুবিধা পাবেন না।
৪) আবেদনকারীর কোন স্থায়ী আয় থাকতে পারবে না। অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা থাকলে চলবে না। কোন কৃষিকাজ বা কলকারখানা কাজ করা অসংগঠিত কর্মক্ষেত্রের শ্রমিক যাদের বর্তমানে কাজ করার শক্তি বা সামর্থ্য নেই তাদেরকে এই প্রকল্পে সুবিধা দেওয়া হবে।
অনুদানের পরিমাণ: যদিও বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো। তবে ২০২৬ সালের ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক মাসে যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
১) আবেদন করার জন্য সর্বপ্রথম নিজের এলাকার বিডিও অফিস থেকে বা পৌরসভায় গিয়ে বার্ধক্য ভাতার একটি আবেদন পত্র সংগ্রহ করুন।
২) এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, ব্যাংক একাউন্ট নাম্বার সহ অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৩) এরপর প্রয়োজনীয় নথিগুলো আবেদনপত্রের সাথে এটাচ করুন।
৪) এরপর আমাদের পত্র এবং ডকুমেন্ট অফিসে জমা দিন এবং জমা দেওয়ার পর একটি রিসিভ কপি সংগ্রহ করুন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড,
ব্যাংক ডিটেলস বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি
পাসপোর্ট সাইজ ফটো
বাসস্থান সার্টিফিকেট।
বয়সের প্রমাণপত্র
রেশন কার্ড
আবেদনপত্র জমা দেওয়ার পরে এটি আধিকারিকদের দ্বারা যাচাই করা হবে এবং আপনি যদি এই প্রকল্পের জন্য একজন যোগ্য উপোক্ত হন তাহলে আপনার নাম বাধ্য প্রকল্পে সংযুক্ত করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময় ভালো করে দেখে নেবেন সমস্ত তথ্য গুলো সঠিকভাবে লিখেছেন কিনা এবং ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিংক করানো রয়েছে কিনা কারণ এই সমস্ত ছোট ছোট ভুলগুলো থাকলে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে তাই সবকিছু খুঁটিয়ে দেখে তারপরেই জমা দেবেন।
রাজ্য সরকারের অন্যান্য অভিনব ও জনপ্রিয় প্রকল্পের মতন বার্ধক্য ভাতা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে রাজ্যের বয়স্ক ব্যক্তিদের সাংসারিক খরচের কিছুটা হলেও সুরাহা হয়। এর পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের রোগব্যাধির জন্য ওষুধ কেনা থেকে শুরু করে ফল কেনার জন্য এই মাসিক অনুদান অনেকটাই বিশেষ ভূমিকা পালন করে। এর জন্য আপনার যদি উপরের যোগ্যতাগুলো পূরণ হয়ে থাকে বা আপনার পার্শ্ববর্তী কোন ব্যক্তির উপরের যোগ্যতা পূরণ থাকে তাহলে অবশ্যই রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।