MPSC Recruitment 2026: গ্রুপ A & B পদের জন্য ফর্ম ফিল আপ শুরু! জেনে নিন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য।

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ২০ মার্চ থেকে রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়ায় শুরু হচ্ছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই এই প্রতিবেদনটি পড়ে আবেদন সংক্রান্ত তথ্য জেনে নিয়ে আবেদন করুন। গ্রুপে এবং গ্রুপ বি দুটি পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তাই আপনি আপনার যোগ্যতা অনুসারে যে কোন একটি পদের জন্য বা দুটি পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই প্রতিবেদন থেকে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন ও নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
নিয়োগ সংস্থা: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আবেদনকারী প্রার্থীরা নিয়োগ পত্র পাওয়ার পরে মহারাষ্ট্রের আইন, স্বাস্থ্য বিভাগ, প্রশাসনিক বিভাগের বিশেষায়িত পদ গুলিতে নিযুক্ত হতে পারবেন।
গ্রুপ এ পদের মধ্যে রয়েছে জেলা সৈনিক কল্যাণ কর্মকর্তা, উপপরিচালক, মোটরযান প্রসিকিউটর, অতিরিক্ত সরকারি কৌশলি, ডেপুটি সুপারিনটেনডেন্ট, টিভি হাসপাতাল, এমসিজিএম
আরোও পড়ুন: CGPA থেকে Percentage কিভাবে খুব সহজে বার করবেন? সহজ পদ্ধতি জেনে নিন।
গ্রুপ বি পদের মধ্যে রয়েছে মেডিকেল অফিসার, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেপুটি এক্সিকিউটিভ হেলথ অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য শিক্ষকতা যোগ্যতা ভিন্ন রয়েছে। যেমন প্রসিকিউটর পদের জন্য আবেদনকারীকে এলএলবি ডিগ্রী অর্জন করতে হবে।
চিকিৎসক পদের জন্য আবেদনকারীকে এমবিবিএস বা সমমানের ডিগ্রী অর্জন করতে হবে।
প্রশাসনিক ও জনকল্যাণমূলক পদের জন্য আবেদনকারীকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: নির্দিষ্ট বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তবে আবেদন করুন।
নিয়োগ প্রক্রিয়া: প্রতিটি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া ভিন্ন হবে। তবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। আপনি কোন পদের জন্য আবেদন করবেন তার নির্বাচন প্রক্রিয়া বিজ্ঞপ্তি থেকে ভালো করে পড়ে নিয়ে জেনে নিন।
আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম MPSC এর অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। এরপর আপনার একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর লগইন করে আবেদন পত্র নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষকতা যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। এরপর আমাদের মূল্য জমা দিয়ে তার একটি রিসিভ কপি ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নিন। সবকিছু হয়ে যাবার পর একবার মিলিয়ে নিয়ে সাবমিট করুন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মার্চ থেকে। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের তরফে গ্রুপ এ বা গ্রুপ বি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভালো করে বিজ্ঞপ্তি পরে নিজস্ব যোগ্যতা অনুসারে আবেদন করুন।
| MPSC recruitment notification PDFs. | Direct link to download |
