CGPA থেকে Percentage কিভাবে খুব সহজে বার করবেন? সহজ পদ্ধতি জেনে নিন।

যে সমস্ত শিক্ষার্থীরা MAKAUT (Maulana Abul Kalam Azad University of Technology) এই বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত রয়েছেন, তাদের কাছে CGPA বা SGPA থেকে percentage ক্যালকুলেশন করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়ে। তার কারণ চাকরির আবেদন সংক্রান্ত ব্যাপারে, উচ্চশিক্ষার জন্য বা স্কলারশিপের আবেদনের জন্য পার্সেন্টেজের গুরুত্ব রয়েছে। MAKAUT বিশ্ববিদ্যালয়ের মার্কশিটে যেহেতু percentage দেওয়া থাকে না। শুধুমাত্র নম্বর দেওয়া থাকে তার জন্যই অনেকেই বিভিন্ন ব্যাপারে পার্সেন্টেজ বের করতে হলে কিভাবে পার করবেন সেটি বুঝে উঠতে পারেন না। আজকের এই প্রতিবেদনে সেই পার্সেন্টেজ খুব সহজে কিভাবে বার করতে হয় তাই জানাতে চলেছি। আজকের এই প্রতিবেদনে MAKAUT-এর percentage calculation ফর্মুলা, উদাহরণ এবং গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে।
MAKAUT-এ CGPA থেকে percentage বের করার জন্য সহজ নিয়ম।
Percentage=(CGPA−0.75)×10 এই ফর্মুলাটি কাজে লাগিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যে কোন জব সংক্রান্ত অ্যাপ্লিকেশন বা এডমিশন প্রসেসের জন্য বা স্কলারশিপ এর জন্য পার্সেন্টেজ বের করতে পারবেন। যদি আরও সহজ করে বোঝাতে হয় তাহলে বলতে হয়, একজন ছাত্রের যদি CGPA হলো 8.0 হয় তাহলে পারসেন্টিজ বের করতে যে ফর্মুলা দিতে হবে সেটি হল:
(8.0 – 0.75) × 10 = 7.25 × 10 = 72.5%
অন্যদিকে যদি কোন শিক্ষার্থীর CGPA = 7.2 হয়, তাহলে
(7.2 – 0.75) × 10 = 6.45 × 10 = 64.5%
অর্থাৎ এই ফর্মুলা ব্যবহার করে আপনি খুব সহজেই নিজের CGPA থেকে percentage বের করে নিতে পারবেন।
শুধুমাত্র CGPA নয়, SGPA থেকে Percentage খুব সহজে আপনি বের করতে পারবেন এই রকমই ফর্মুলা দিয়ে। ধরা যাক কোন শিক্ষার্থীর SGPA = 7.5, তাহলে পার্সেন্টেজ বের করতে হলে যে ফর্মুলা ইনপুট করতে হবে সেটি হল: (7.5 – 0.75) × 10 = 67.5%
SGPA হলো একটি সেমিস্টারের ফলাফল এবং CGPA হলো পুরো কোর্সের গড় ফলাফলকে বোঝায়।
আরোও পড়ুন: মাধ্যমিক 2027 কবে থেকে পরীক্ষা শুরু? কোন কোন দিন কি পরীক্ষা পড়েছে? জেনে নিন পরীক্ষার রুটিন!
MAKAUT marksheet-এ সাধারণত পার্সেন্টেজ দেওয়া হয় না শুধুমাত্র CGPA বা SGPA উল্লেখ করা থাকে আর তার জন্যই বিভিন্ন সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। আসলে নিজে নিজেও শিক্ষা প্রতিষ্ঠানের কিছু নিজস্ব রুলস থাকে। তেমনই এই বিশ্ববিদ্যালয়ের পার্সেন্টেজ দেওয়ার রুলস নেই। তবে বিভিন্ন ক্ষেত্রে যেমন উচ্চ শিক্ষার জন্য যেমন (M.Tech, MBA, Abroad) এইসব ক্ষেত্রে এডমিশন নেওয়ার জন্য পারসেন্টেজের প্রয়োজন পড়ে। এছাড়া বিভিন্ন জবের জন্য এপ্লিকেশন করার জন্য পার্সেন্টেজ একটি খুব প্রয়োজনীয় ব্যাপার। অন্যদিকে স্কলারশিপ এর জন্য এপ্লাই করার জন্য পার্সেন্টেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিজুম বা সিভি তৈরি করার সময় পার্সেন্টেজ দরকার হয়। এজন্যই আপনি যদি আগে থেকে উপরে দেওয়া ফর্মুলা ব্যবহার করে পার্সেন্টেজ বের করে রাখেন তাহলে যে কোন সময় আপনার কাজটি অনেক দ্রুত হয়ে যাবে।
অনেক সময় ফর্মুলা তৈরি করার তথ্য মনে থাকে না তাদের জন্য সহজ ট্রিকস দেওয়া হল। যদি ফলো করলে খুব সহজেই ফর্মুলা থেকে পার্সেন্টেজ বের করতে পারবে। CGPA থেকে 0.75 কমান, এরপর 10 দিয়ে গুণ করুন। এই সহজ মনে রাখলেই আপনি যেকোনো সময় যে কোন CGPA থেকে পার্সেন্টেজ বের করতে পারবেন।
তাহলে আজ থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রী MAKAUT থেকে পড়াশোনা করেছ তাদের মার্কশিটে দেওয়া CGPA থেকে উপরে ফর্মুলা ব্যবহার করে percentage calculation এখন অনেকটাই সহজ মনে হবে। এইভাবেই আপনি বা আপনার সাথে যারা একই রকম সমস্যায় রয়েছে তাদেরকেও এই ট্রিকস ফলো করে খুব সহজেই পার্সেন্টেজ বের করে ফেলতে বলুন।




