এডমিট কার্ড

মাধ্যমিক 2027 কবে থেকে পরীক্ষা শুরু? কোন কোন দিন কি পরীক্ষা পড়েছে? জেনে নিন পরীক্ষার রুটিন!

যে সমস্ত শিক্ষার্থীরা এই বছর দশম ক্লাসে উত্তীর্ণ হয়েছে এবং পরের বছর মাধ্যমিকে বসবে তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষার স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন কৌতুহল থাকে তেমন প্রথমবার অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কিছুটা মনের মধ্যে ভয় থাকে। আগামী বছর কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন দিন কোন পরীক্ষার রুটিন পড়েছে সেই তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আগামী বছর 2027 মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ও রুটিন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

আগামী বছর পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হবে 12 ফেব্রুয়ারি।

পরীক্ষার সময়: সকাল ১০:৪৫ থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে দুপুর ২ টার সময়। প্রথম 15 মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য এবং কোন কিছু জিজ্ঞাসা থাকলে শিক্ষক বা শিক্ষিতাকে প্রশ্ন সংক্রান্ত কোনো সমস্যা জিজ্ঞেস করার জন্য।

আরোও পড়ুন: Oriental Bank of Commerce Loan: কারা পাবেন? কত সুদ? সম্পূর্ণ গাইড

পরীক্ষার রুটিন: আট দিন ধরে পরীক্ষা চলবে। ৮ দিনে ৮ টি সাবজেক্টের পরীক্ষা হবে এবং শেষ দিনে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে।

  • দোসরা ফেব্রুয়ারি: first language এর পরীক্ষা হবে।
  • ৩রা ফেব্রুয়ারি: সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে।
  • ৬ ফেব্রুয়ারি: ইতিহাস
  • ৭ফেব্রুয়ারি: ভূগোল
  • ৯ ফেব্রুয়ারি: গণিত
  • ১০ই ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান
  • ১১ ই ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান
  • ১২ই ফেব্রুয়ারি: ঐচ্ছিক বিষয়

যে সমস্ত শিক্ষার্থীরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের এখন থেকেই এই পরীক্ষার রুটিন পরীক্ষার প্রস্তুতিকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং মনে কৌতূহল বাড়াবে। এখন থেকেই রুটির মাফিক পড়াশোনা করলে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যাবে তার জন্য এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ থেকে এই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে।

২০২৬ এর যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপাতত কবে বেরোবে আনুষ্ঠানিক ঘোষণা যদিও হয়নি তবে আশা করা যাচ্ছে বিধানসভা ভোটের পরপরই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।

Back to top button