স্বাস্থ্য

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই তিনটি সবজি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার উপায়।

বর্তমান সময়ে দাঁড়িয়ে একটু বয়স হলেই বিভিন্ন রোগে জর্জরিত হতে দেখা যায় সবাইকে। বর্তমান সময়ের যেভাবে দূষিত পরিবেশ এছাড়া ভেজাল খাদ্যের প্রভাবে মানুষের শরীরে বিভিন্ন রকম ক্রনিক রোগ ব্যাধি বেশি করে ছড়িয়ে পড়ছে। ক্রনিক রোগের মধ্যে কোলেস্টরেলের আধিক্য একটি বড়সড় জটিল রোগ। কোলেস্ট্রল বেশি হয়ে গেলে হৃদপিন্ডের ওপর প্রভাব পড়ে। আর তার জন্যই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে বলেন ডাক্তাররা। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য ভুরি ভুরি ওষুধ খেতে ডাক্তার তো দিয়ে থাকে কিন্তু আপনি যদি চান তাহলে আপনার খাদ্য তালিকায় বেশ কিছু সবজি রয়েছে যেগুলো কি রাখলে আপনার কোলেস্টেরল মাত্রা প্রাকৃতিক উপায় নিয়ন্ত্রণে থাকবে। তাহলে জেনে নেওয়া যাক সেই সবজিগুলো কি কি এবং তার গুণাগুণ কি রয়েছে।

কোলেস্টেরল বা রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার খাদ্য তালিকার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি রাখতে হবে। তার কারণ দ্রবণীয় ফাইবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। দেখে নেওয়া যাক, কোন তিনটি সবজি কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
১) ঢেঁড়স: এই সবজিটি কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য দুর্দান্ত কাজ করে। ঢেঁড়সে এক ধরনের পিচ্ছিল পদার্থ, যেটি হজমের সময় কোলেস্টেরলের সাথে যুক্ত হয় এবং রক্তে শোষিত হওয়ার বদলে এটি মলের মাধ্যমে অতিরিক্ত কোলেস্টেরলকে বাইরে বের করে দেয়।

২) বেগুন: বেগুনের মধ্যে যে বেগুনি রঙের খোসা দেখা যায় এবং এর ভেতরের গঠন হার্টের পক্ষে খুবই উপকারী। বেগুনি রয়েছে সলিউবল ফাইবার এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি উপাদান ধমনীতে কোলেস্টেরলকে জমাট বাজাতে বাধা দেয়। পাশাপাশি এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। আপনার খাদ্য তালিকায় বেগুন রাখার চেষ্টা করবেন।

৩) ব্রকলি বা ফুলকপি: ক্রুসিফেরাস পরিবারের যে সবজিগুলো পড়ে তারমধ্যে অন্তর্গত রয়েছে ব্রকলি বা ফুলকপি। এই সবজির মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবারের রয়েছে। এই সবজিগুলো পিত্তরসের সাথে যুক্ত হয়ে লিভার কি নতুন পিত্তরস তৈরিতে বাধা প্রদান করে। যার জন্য রক্তে যেটুকু কোলেস্টেরল হয়েছিল সেগুলো খরচ হয়ে যায়।

যখনই কোন সবজি রান্না করবেন চেষ্টা করবেন একটু কম তেলে রান্না করতে, কারণ বেশি দিল ব্যবহার করলে সবজির গুনাগুন নষ্ট হয়। কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য সবজি ভাপে রান্না করা উচিত বা অলিভ অয়েল দিয়ে রান্না করা সবচেয়ে ভালো।
সবজি রান্নার সময় খুব বেশি তেল বা ডালডা ব্যবহার করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। কোলেস্টেরল কমাতে সবজি ভাপে রান্না করা অথবা অলিভ অয়েল দিয়ে হালকা করে রান্না করা সবচেয়ে ভালো।
আপনার যদি শরীরে কোলেস্টেরল থাকে তাহলে ডাক্তারের ওষুধ ছাড়াও আপনার খাদ্য তালিকায় ঘুরিয়ে-ফিরিয়ে এই তিনটি সবজি দিয়ে রান্না করার পদ রাখার চেষ্টা করুন এবং কম তেলে রান্না করার চেষ্টা করুন তাহলে দেখবেন কয়েক মাসে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

Related Articles

Back to top button
Doctor Health Tips in Bengali কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন iQOO Z11 আসছে ঝড় তুলতে!
iQOO Z11 আসছে ঝড় তুলতে! Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Doctor Health Tips in Bengali