Health

মারাত্মক রোগের প্রাদূর্ভাব! Meningococcal Meningitis নিয়ে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের, জেনে নিন বিস্তারিত

বর্তমানে সময়ে যে হারে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ভেজাল খাদ্য এবং তার সাথে পাল্লা দিয়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে। কয়েক বছর আগে যে হারে করোনা নামক নতুন ভাইরাস সংক্রামক ছড়িয়ে পড়েছিল তার বিভীষিকা এখনো পর্যন্ত মানুষের মনে বিরাজমান। তবে হঠাৎ করে অন্য আরেকটি রোগের সংক্রামক ও বৃদ্ধি পেয়েছে আর যার জন্যই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই মারাত্মক ব্যাধি নাম হল Meningococcal Meningitis। এই রোগটি জ্বর, মাথা ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়ার মত উপসর্গ নিয়ে দেখা দেয়। সময়মতো চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কি কি সতর্কতা নিতে হবে আলোচনা করা হলো।

Meningococcal Meningitis রোগটি কেমন?

এটি একটি গুরুতর রোগ। ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। এই রোগের ব্যাকটেরিয়া মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডের চারপাশের আবরণে আক্রমণ করে। এই রোগের ব্যাকটেরিয়া টির নাম হল Neisseria meningitidis।

এই রোগ কিভাবে সংক্রমণ ঘটায়?

এই রোগটি একটি সংক্রামক রোগ অর্থাৎ ছোঁয়াচে রোগ। বাতাসের মধ্যে ভেসে থাকা ব্যাকটেরিয়া যদি অসুস্থ ব্যক্তির থেকে হাঁচি বা কাশির মাধ্যমে কোন সাধারণ ও সুস্থ ব্যক্তির নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে তিনি ও আক্রান্ত হতে পারেন। অসুস্থ ব্যক্তির খুব কাছাকাছি বা সংস্পর্শে থাকলে রোগ হবার সম্ভাবনা রয়েছে। রোগীর খাওয়ার পাত্র ব্যবহার করলেও এই রোগ সংক্রমিত হতে পারে।

কি কি সতর্কতা অবলম্বন করতে হবে?

সব সময় মাস্ক পরিধান করা উচিত। এছাড়া ভিড় যুক্ত জায়গা এড়িয়ে চলা উচিত। বারবার হাত ধোয়া এবং জামা কাপড় পরিষ্কার রাখা উচিত। অন্যের জিনিস পরিধান না করা এবং টিকাকরণ দেওয়া। Meningococcal vaccine এই রোগ প্রতিরোধে ভালো কাজ করে।

প্রধান উপসর্গ গুলো কি কি?

প্রত্যেকটি রোগ প্রধান উপসর্গ জ্বর নিয়ে উপস্থিত হয়। প্রথমে সাধারণ জ্বর হলেও আস্তে আস্তে অন্যান্য উপসর্গগুলো মারাত্মক আকার ধারণ করে। হঠাৎ জ্বরের সাথে তীব্র মাথা যন্ত্রণা, ঘাড় শক্ত হয়ে যাওয়ার মত অবস্থা পরিলক্ষিত হয়, এছাড়া বমি বমি ভাব, আলোর দিকে তাকিয়ে থাকতে সমস্যা, মানসিক বিভ্রান্তি হতে পারে। এছাড়াও শরীরে লালচে র‍্যাশ দেখা যায় গুরুতর অবস্থায়।

যেহেতু এই রোগ কয় ঘণ্টার মধ্যেই রোগীর অবস্থার অবনতি ঘটিয়ে দেয় এবং মস্তিষ্কে গুরুতর সংক্রমন ঘটায়, এইজন্য সময়ের মধ্যে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন লক্ষণ প্রকাশ পেলে একজন বিশেষজ্ঞে ডাক্তারের শরণাপন্ন হন।

কাদের জন্য বেশি ঝুঁকি রয়েছে?

শিশু, বয়স্ক ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে এবং যারা বেশি ভিড়ের মধ্যে কাজ করেন তাদের সতর্কতা বেশি রাখতে হবে।

কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত?

যদি দেখেন জলের সাথে তীব্র মাথাব্যথা রয়েছে এবং ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতন অনুভূতি হচ্ছে, বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতন উপসর্গ রয়েছে তাহলে আর দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান।

স্বাস্থ্য দপ্তর থেকে কি বলছে?


স্বাস্থ্য দপ্তর থেকে এই রোগের জন্য সর্তকতা জারি করেছে। যাতে মানুষ উপসর্গ দেখলে দ্রুত পরীক্ষা করতে যান এবং সংক্রমণ ছড়ানো আটকাতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং নিজেকে পরিষ্কার ও সচেতন থাকতে বলা হয়েছে।

উপসংহার: Meningococcal Meningitis একটি সংক্রামক ব্যাধি। এইজন্য এই রোগের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করান।

Back to top button