google trends india

ইলিশের দাম এখন আকাশছোঁয়া! ভারতে কোথায় কত দামে ইলিশ পাওয়া যাচ্ছে?

বাঙালির প্রিয় খাদ্য ইলিশ। ইলিশ মাছের যেকোনো একটি রেসিপি গরম ভাতের সাথে খেলে বাঙালির মুখে জল আসবে এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে বাজারে গিয়ে ইলিশ মাছের দাম দর করতে বুকে ভয় লাগে মধ্যবিত্ত বাঙালির। ইলিশ মাছের দাম তরতড়িয়ে যা বাড়ছে তাতে ইলিশ মাছ বাঙালির রান্নাঘরে আর দেখা মিলবে কিনা বলা বাহুল্য। এদিকে গরম পেরিয়ে যখন বর্ষা নামবে তখনও কি ডিম ভর্তি ইলিশ মাছ এতটাই দামে বিক্রি হবে? বর্ষাকাল কি ইলিশ ছাড়াই কেটে যাবে বাঙালির? দেখে নেওয়া যাক এই মুহূর্তে ইলিশের বাজার কেমন চলছে?

ইলিশের দাম এতটা কেন বেড়ে গেল?

প্রত্যেক বছর ইলিশ নিয়ে বাজারে একটা ধুমধুমার কাণ্ড শুরু হয়। বিশেষ করে বর্ষা আসার আগে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ কম হয় এবং দাম এতটাই উর্ধ্ব থাকে যে মধ্যবিত্তদের পকেট ফাঁকা পড়ে যায়।

অন্যদিকে ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ থেকে আগে যে পরিমাণ ইলিশ আমদানি করা হতো এখন তার পরিমাণ অনেকটাই কমে গেছে। তার জন্য চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ অনেকটাই কমে গেছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে মাছ ব্যবসায়ীরা। ইলিশ মাছের দাম আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। যার ফলে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা গোটা ইলিশ কিনে নেওয়া সম্ভব হচ্ছে না।

ভারতের বিভিন্ন শহরে ইলিশের দাম কত রয়েছে?
দেখে নেওয়া যাক ভারতের কোন শহরেই ইলিশের দাম এখন কত রয়েছে?
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে ইলিশের দাম রয়েছে প্রতি কেজি ৮০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। কোন কোন শহরে বড় ও মোটা ইলিশের দাম ২০০০ টাকা প্রতি কেজি মিলছে। বিশেষ করে বাগবাজার, মানিকতলা বা গড়িয়াহাটের বাজারে ২০০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে।

মুম্বাইয়ে ইলিশের চাহিদা অনেকটাই রয়েছে বিশেষ করে বাঙ্গালীদের কাছে। মুম্বাই শহরে প্রতি কেজি ইলিশের দাম রয়েছে ১০০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
দিল্লিতে ইলিশ পাওয়া অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তবে যে সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে দাম অনেকটাই চড়া। প্রতি কেজির দাম ১২০০ থেকে ২ হাজার টাকা।

ইলিশের দাম এখন আকাশছোঁয়া!

চেন্নাই ও হায়দ্রাবাদে বাঙালি যেহেতু কম রয়েছে তাই ইলিশের চাহিদা অনেকটাই কম কিন্তু যে সমস্ত বাঙালি সেখানে থাকে তাদের কাছে ইলিশের চাহিদা রয়েছে। চেন্নাই ও হায়দ্রাবাদের প্রতি কেজি ইলিশের ১৫০০ থেকে ২২০০ টাকা।

আরোও পড়ুন: Bikash Bhavan Scholarship 2026: টাকাপয়সার অভাবে পড়াশোনা বন্ধ? বিকাশ ভবন স্কলারশিপে এখনই আবেদন করুন!

অন্যদিকে মালদহ ও উত্তরবঙ্গে ইলিশের চাহিদা বেশি থাকা সত্ত্বেও দাম কিছুটা কম রয়েছে। ৬০০ থেকে ১০০০ টাকায় ইলিশ মিলছে সেখানে।

পদ্মার ইলিশ বনাম গঙ্গার ইলিশ — দামের পার্থক্য কতটা রয়েছে?

পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশ দুই ইলিশ হলেও স্বাদ কিন্তু এক নয়। স্বাদে, গন্ধে ও তেলে পদ্মার ইলিশ অতুলনীয় জুড়ি মেলা ভার। তার জন্যই দামগত পার্থক্য তো থাকবেই। পদ্মার ইলিশের দাম সব সময় বেশি থাকে। যখন পদ্মার ইলিশ কলকাতার বাজারে পাওয়া যায় তার দাম ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। অন্যদিকে গঙ্গার ইলিশের দাম অনেকটাই কম থাকে সেই তুলনায়। গঙ্গার ইলিশ ৮০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে আপনি যদি স্বাদের বৈচিত্র পেতে চান তাহলে তো পদ্মার ইলিশই আপনাকে খেতে হবে।

কম দামে ইলিশ কোথা থেকে পাবেন?

অনেকেই খোঁজ করেন কম দামে ইলিশ কোথায় পাওয়া যায়। আজকে সেই সংক্রান্ত টিপস আপনাকে দিতে চলেছি। সরাসরি ঘাট থেকে আপনি যদি ইলিশ কেনেন অর্থাৎ নদী তীরবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন হাওড়া, হুগলি বা মুশিদাবাদ। সেখানে সরাসরি মৎস্যজীবীদের কাছ থেকে যদি আপনি ইলিশ কিনতে পারেন কিছুটা দামে কম পাবেন।
এছাড়া রাজ্য সরকারের সুফল বাংলা মৎস্য স্টলে নির্ধারিত দাম। মালদার সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় এমন একটি স্টল চালু হয়েছে। এখানে নির্ধারিত বাজার মূল্যে ইলিশ মাছ পাওয়া যায়।

বর্ষার সময় ইলিশ মাছের পেটের ডিম আসে তাই তার স্বাদ আরো বেড়ে যায়। এইজন্য বর্ষার আগে ইলিশ কেনার চেষ্টা করুন।
এখন বর্তমানে অনেক অনলাইন অ্যাপ চালু রয়েছে, যারা সরাসরি মৎস্যজীবীদের কাছ থেকে ইলিশ মাছ কেনে। এই সমস্ত অ্যাপ থেকে যদি আপনি ইলিশ মাছ কেনেন তাহলে অনেকটাই কম দামে পাবেন।

ইলিশ কেনার আগে কোন কোন তথ্য মাথায় রাখবেন?

ভালো ইলিশ পেতে হলে শুধুমাত্র দাম দেখলে হবে না, ইলিশ মাছ কেনার আগে কিছু জিনিস ভালো করে খেয়াল করা দরকার। আপনি যদি তাজা ইলিশ কিনতে চান তাহলে ইলিশ মাছের ফুলকা লাল রয়েছে কিনা, চোখ উজ্জ্বল এবং গায়ে রূপালী চকচকে ভাব রয়েছে কিনা দেখে নিন। যদি এগুলি থাকে তাহলে বুঝবেন মাছটি তাজা। ৫০০ গ্রামের নিচের ইলিশে তেল কম থাকে এবং এর স্বাদও কম হয়। এর জন্য চেষ্টা করবেন ৭০০ গ্রাম বা তার বেশি ওজনের ইলিশ কেনার। বাজারে গিয়ে যত দামি আপনার কাছে বলবে, তার থেকে একটু দরদাম করে কম দামে কিনে আনার চেষ্টা করবেন। অর্থাৎ চেষ্টা করবেন ২০০-৩০০ টাকা একটু বাঁচানোর।

ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে?

ইলিশের দাম নিয়ন্ত্রণ ব্যাপারে সাধারণ মানুষের কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার। যাতে ন্যায্য দামে মধ্যবিত্ত মানুষ ইলিশ মাছ কিনতে পারেন তার জন্য সুফল বাংলা প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ইলিশ মাছ বিক্রি স্টল খোলা হয়েছে। এর ফলে সাধারণ মধ্যবিত্তরাও ভালো ও তাজা মাছ কিনতে পারছেন অনেকটাই কম দামে।

উপসংহার: ইলিশ অন্যান্য মাছের মতন শুধু একটি মাছ নয় ইলিশ হল মাছের রাজা এবং বাঙালির একটা অত্যন্ত প্রিয় আবেগ। তার জন্য ইলিশের দাম যতই বেশি হোক মধ্যবিত্ত বাঙালি একবার তো ইলিশ খাবেন এটাই নিয়ম। তবে চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে ইলিশ কেনার এবং একটু দেখে ইলিশ কেনার। বিশেষ করে সরকারি স্টল বা নদীর তীরবর্তী মৎস্যজীবীদের কাছ থেকে ইলিশ কিনতে পারলে আপনি অনেকটাই ন্যায্য মূল্যে আপনার সাধ্য অনুসারে আপনি ইলিশ কিনতে পারবেন এবং আপনার রান্নাঘর থেকে ইলিশ মাছের গন্ধ আপনার সারা বাড়িতে ভরে উঠবে।

Back to top button