নিত্যনতুন

SIR নিয়ে আবেদনের একগুচ্ছ শুনানি! কি বলল সুপ্রিম কোর্ট? জানুন বিস্তারিত।

সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এসআইআর এর শুনানির শেষ পর্যায়ে এসে ফাইনাল ভোটার তালিকা তৈরীর পদক্ষেপ গ্রহণ করছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এর মধ্যেই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ আবেদনের শুনানির সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট লক্ষ্য করেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।

SIR নিয়ে শুনানিতে ছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং জয়মাল্য বাগচীর গঠিত একটি বেঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায়ের করা আবেদন ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির একটাই প্রশ্ন দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে। কিন্তু কোন রাজ্যেই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কোনো জটিলতা দেখা যাচ্ছে না। কেবলমাত্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি এরকম শোচনীয় কেন এরকম প্রশ্নই তুলছেন সুপ্রিম কোর্ট।

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নজিরবিহীনভাবে ভোটারের সংখ্যা বেড়ে যাওয়া অন্যদিকে ভোটার তালিকা থেকে কিছু ভোটারের নাম বাদ যাওয়া এই দুই নিয়েই চলছে সুপ্রিম কোর্টে শুনানি। কিন্তু সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা অন্য রাজ্যগুলোতেও কম বেশি ভোটারের নাম বাদ গিয়েছে তবে পশ্চিমবঙ্গের মতন এমন অবস্থা অন্য কোন কোন রাজ্যে নেই।
মঙ্গলবার SIR শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন কমিশন দুই বছরের কাজ ২-৩ মাসে শেষ করার চেষ্টা করছেন। অনেক বেশি সময়ের কাজ অল্প সময়ে করার জন্যই এইরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু আইনজীবীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন বিচারপতি। SIR শুধুমাত্র নাম বাদ গিয়েছে তা নয় কোন কোন জায়গায় অদ্ভুতভাবে ভোটার তালিকা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যুক্তি থাকে যে, ২০০২ সালের পর ২০ শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আর তার জন্যই ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ঘটনা।
অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছেন, তারা প্রত্যেকদিন অতিরিক্ত সংশোধিত তালিকা তৈরি করতে প্রস্তুত। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের তরকে জানানো হয়েছে এখনো সব ফাইল ডাউনলোড করা সম্ভব হয়নি তবে বিচারপতির জয়মাল্য বাগচী জানিয়েছেন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কিছুদিনের মধ্যে নিশ্চিত করা হবে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষের আইনজীবী জানিয়েছেন, সোমবার ২৬ লক্ষ ভোটার তালিকা নিষ্পত্তি করে প্রকাশ করা হয়েছে। কিন্তু ৬ই এপ্রিল যেহেতু প্রথম দফার ভোটের মনোনয়নের শেষ দিন রয়েছে তাই এত অল্প সময়ের মধ্যে এই বিশাল তালিকা প্রকাশ করা সম্ভবপর নয়। কিন্তু সুপ্রিম কোর্টের রাজ্যের কাছে একটাই প্রশ্ন উঠে আসছে বারবার পশ্চিমবঙ্গের জন্যই কেন বারংবার এইরকম ঘটনা ঘটছে। তবে তার কোন সদুত্তর দিতে পারিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

Related Articles

Back to top button
Doctor Health Tips in Bengali কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন iQOO Z11 আসছে ঝড় তুলতে!
iQOO Z11 আসছে ঝড় তুলতে! Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Doctor Health Tips in Bengali