কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশ্নপত্র পেয়ে যাবেন এক জায়গায়! PDF ডাউনলোড করে নিন বিনামূল্যে।

এমন কিছু শিক্ষার্থী থাকে যাদের পরীক্ষার আগে মনে হয় কোথা থেকে শুরু করব পড়া! আপনারও যদি এরকম মনে হয় বা এখনো পর্যন্ত সিলেবাস শেষ হয়নি ওই দিকে পরীক্ষা আসতে আর দিন কয়েক দেরি তাই ঝটফট কোনরকমে পরীক্ষার সিলেবাস কভার করা বা প্রস্তুতি কিভাবে নেবেন তা বুঝতে পারছেন না, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ। কল্যাণী বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে previous year question paper PDF খুঁজে বের করুন এবং পড়া শুরু করুন। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলেই বোঝা যায় কোন কোন জায়গা থেকে ইম্পরট্যান্ট কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে। এখান থেকেই আপনি পরীক্ষায় পাশ করার বড় কৌশল পেয়ে যাবেন।
Previous Year Question Paper এত জরুরি কেন?
অনেক শিক্ষার্থী মনে করেন শুধুমাত্র বই পড়লেই পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু ভালো ফলাফল করার জন্য পুরনো প্রশ্নপত্র গুলো ঝালাই করা দরকার। কারণ বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় বছর বছর। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ক্ষেত্রে এমনটাই হওয়ার কথা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ও এটা সমানভাবে প্রযোজ্য। বিগত বছরের প্রশ্নগুলি যদি ফলো করা হয় তাহলে বেশ কিছু টপিক আপনি পেয়ে যাবেন যেখান থেকে পড়াশোনা করলে আপনি সেই সংক্রান্ত প্রশ্নগুলো খুব সহজে উত্তর দিতে পারবেন। এছাড়া পুরনো প্রশ্নপত্র গুলো যদি আপনি প্রত্যেকদিন বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে আপনার প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যাবে। পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে। এছাড়াও বিগত বছরগুলোর প্রশ্নপত্র দেখলে আপনি অনেক কিছু ধারনা করতে পারবেন যেমন প্রশ্নের টাইপ সম্পর্কে আপনার একটা ধারণা হবে, কত নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় তার একটা ধারণা আসবে, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেই বিষয়ে একটা ধারণা আসবে। এছাড়া যদি আপনি বিগত বছরের প্রশ্ন পত্র নিয়ে মক টেস্ট দিতে থাকেন তাহলে পরীক্ষার সময়ের মধ্যে শেষ করার একটা প্র্যাকটিস আপনার মধ্যে চলে আসবে।
কল্যাণী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি বলতে হয় এটি একটি পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় আর্টস, সাইন্স এবং কমার্স সহ অন্যান্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে। প্রতিবছর হাজার হাজার ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গা থেকে সেখানে ভর্তি হয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনেও অসংখ্য কলেজ রয়েছে। এইজন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সংগ্রহ করে তার একটি পিডিএফ ডাউনলোড করে নিয়ে আপনি বাড়িতে প্র্যাকটিস করুন। এতে আপনার পড়াশোনার মান উন্নত হবে এবং ফলাফল আশানুরূপ হবে।
আরোও পড়ুন: ইলিশের দাম এখন আকাশছোঁয়া! ভারতে কোথায় কত দামে ইলিশ পাওয়া যাচ্ছে?
কোন কোন বিভাগের প্রশ্নপত্র পাওয়া যাবে?
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অনলাইনে পাওয়া যাচ্ছে। এখানে সব বিভাগের কোশ্চেন পেপার রয়েছে। তার মধ্যে কিছু প্রধান বিভাগের প্রশ্ন পেপার গুলোর নাম দেওয়া হল।
Arts বিভাগ: Bengali, English, History, Political Science, Philosophy, Education, Sanskrit, Geography এই বিষয়ে প্রশ্ন পত্র পাওয়া যাচ্ছে।
Science বিভাগ: Physics, Chemistry, Mathematics, Zoology, Botany, Computer Science, Microbiology — এই বিষয়গুলোর প্রশ্নপত্রও অনলাইনে পাওয়া যাচ্ছে।
Commerce বিভাগ: Accounting, Finance, Business Management সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে।
BA, BSc, BCom (Honours ও General) এবং MA, MSc, MCom — সব স্তরের প্রশ্নপত্রই পাওয়া যাবে।
কিভাবে পাবেন Kalyani University Previous Year Question Paper PDF?
১) সবার আগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট klyuniv.ac.in এখানে ক্লিক করুন। এর Examination বা Academic বিভাগে গেলে প্রিভিয়াস কোশ্চেন পেপার পেয়ে যাবেন।
২) WB এর বিভিন্ন Education Portal যেমন wbxpress.com, bengalstudents.com — এই ধরনের অনলাইন সাইটগুলিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র PDF আকারে পাওয়া গিয়ে থাকে।
৩) Telegram গ্রুপ ও চ্যানেল: Telegram-এ “Kalyani University Question Paper” লিখে সার্চ করলে বেশ কিছু গ্রুপ ও চ্যানেল পাওয়া যাবে। সেখানে সিনিয়র ছাত্রছাত্রীরা পুরনো প্রশ্নপত্র শেয়ার করে থাকেন
৪) কলেজের লাইব্রেরি: অনেক সময় কলেজের লাইব্রেরিতে পুরনো প্রশ্নপত্রের ফাইল রাখা থাকে। আপনি লাইব্রেরীতে গেলেই একটু জিজ্ঞেস করলেই এ বিষয়ে তথ্য পাবেন।
৫) সিনিয়র ছাত্রছাত্রীদের কাছ থেকে: আপনার চেনা চেনা সিনিয়র যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের কাছ থেকেও বিগত বছরের প্রশ্নপত্র পেতে পারেন তাই তাদের সাথে যোগাযোগ করুন।
Previous Year Question Paper দিয়ে পড়ার সঠিক নিয়ম: শুধুমাত্র প্রশ্নপত্র সংগ্রহ করে রেখে দিলে হয়ে যাবে না। প্রশ্নপত্র সঠিকভাবে কাজে লাগাতে হবে। এর জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রথমে আপনি গত পাঁচ বছরের প্রশ্নপত্র যোগাড় করুন এবং সেগুলোকে একসঙ্গে রাখুন। এবার মিলিয়ে নিন কোন প্রশ্ন বারবার এসেছে, কোন টপিক গুলো থেকে প্রশ্ন এসেছে, সেই টপিক গুলো প্রথমে পড়া শেষ করুন।
এরপর ঘড়ি ধরে পুরো প্রশ্ন পত্র মক টেস্ট দেওয়ার চেষ্টা করুন। আপনার পরীক্ষার একটা প্র্যাকটিস হয়ে যাবে। সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস গড়ে উঠবে। নিয়মিত লিখলে পরীক্ষার একটা প্র্যাকটিস গড়ে উঠবে যেটি আপনাকে ভালো ফলাফল করতে আরও সাহায্য করবে।
উপসংহার: শুধুমাত্র পড়াশোনা করলেই ভালো ফল পাওয়া যায় এ কথাটা সত্য নয়, পড়াশোনা করতে হবে নিখুঁতভাবে এবং নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তার জন্য কল্যাণী ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র গুলো ভালো করে প্র্যাকটিস করুন তাহলে আপনার মধ্যে পরীক্ষার অভ্যাস গড়ে উঠবে এবং সময়ের মধ্যে উত্তর দেওয়ার একটা অভ্যাস থাকবে। প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা আসবে। তাই আর দেরি না করে ছটফট পিডিএফ ডাউনলোড করে এখনই প্র্যাকটিস শুরু করে দিন।
