স্কলারশিপ

Bikash Bhavan Scholarship 2026: টাকাপয়সার অভাবে পড়াশোনা বন্ধ? বিকাশ ভবন স্কলারশিপে এখনই আবেদন করুন!

রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকার বিভিন্ন মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনাকে বাঁচিয়ে রাখার জন্য এবং উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য স্কলারশিপের সূচনা করেছেন। এই স্কলারশিপ গুলোর মধ্যে বিকাশ ভবন স্কলারশিপ একটি উল্লেখযোগ্য স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা দরকার, আবেদন পদ্ধতি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত তথ্য জেনে নিন প্রতিবেদনটি থেকে।

যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পড়ুয়া তারা এই বিকাশ ভবন স্কলারশিপ বা মেরিট কাম মিনস স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।

অনুদানের পরিমাণ: বিকাশ ভবন স্কলারশিপ এর মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। বিভিন্ন কোর্স অনুযায়ী বৃত্তি দেওয়া হয়ে থাকে।
উচ্চমাধ্যমিক স্তরে প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
স্নাতক স্তরে প্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
স্নাতকোত্তর স্তরেপ্রতিমাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয় এবং পলিটেকনিক কোর্সে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়।

Table of Contents

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১) শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) এই কোর্স গুলোতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর পেতে হবে।
৩) শিক্ষার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের পড়াশোনা করতে হবে।
৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

আবেদন পদ্ধতি: aicte scholarship 2026: এই স্কলারশিপ কি? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বৃত্তির পরিমাণ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন!

১) বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে হলে www.svmcm.wb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে সেটি নিচে বুঝিয়ে দেওয়া হলো।

উচ্চমাধ্যমিক স্তরে আবেদন করতে হলে Directorate of School Education (DSE) নির্বাচন করতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আবেদন করতে হলে Directorate of Public Instruction (DPI) নির্বাচন করতে হবে।
মেডিকেল কোর্স আবেদন করতে হলে Directorate of Medical Education (DME) এই অপশন নির্বাচন করতে হবে।
পলিটেকনিক কোর্স আবেদন করতে হলে Directorate of Technical Education and Training (DTE&T) এটি নির্বাচন করতে হবে।
ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করতে হলে Directorate of Technical Education (DTE) এটি নির্বাচন করতে হবে।

আরোও পড়ুন:

৩) এরপর আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অপশন আসবে। এপ্লিকেশন আইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রে সঠিক সঠিক তথ্য ইনপুট করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে ভালো করে একবার যাচাই করে সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ভবিষ্যতের জন্য কপি প্রিন্ট করে রাখবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
যে সমস্ত ডকুমেন্ট আবেদনের জন্য প্রয়োজন হবে সেগুলি হল:
১) আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড
২) পাসপোর্ট সাইজ ফটো
৩) জন্ম শংসাপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
৪) শেষ পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট
৫) নতুন করছে ভর্তি রশিদ
৬) পারিবারিক আয়ের শংসাপত্র
৭) ব্যাংকের পাসবুক

যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো এবং উপরের যোগ্যতাগুলো পূরণ হচ্ছে তারা অবশ্যই বিকাশ ভবন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করুন।

Back to top button