Health

BHEL Retired Employees Health Scheme Renewal: এই সম্পর্কে জেনে নিন বিস্তারিত!

আপনি বা আপনার পরিবারের কোন ব্যক্তি যদি BHEL থেকে অবসর গ্রহণ করেছেন এবং BHEL Retired Employees Health Scheme renewal নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না বা রিনিউয়াল প্রসেস করতে গিয়ে সমস্যায় পড়েন তাদের জন্য আজকের এই প্রতিবেদনে খুব সহজ ভাষায় সেই সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়েছে, জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।

BHEL Retired Employees Health Scheme আসলে কি?

BHEL (Bharat Heavy Electricals Limited) কোম্পানির তরফ থেকে যে সমস্ত কর্মচারী অবসর গ্রহণ করেছেন তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য একটি বিশেষ হেলথ স্কিম চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে অবসর গ্রহণকারী কর্মীরা এবং তার পরিবারের সদস্যরা সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হসপিটালগুলোতে নগদ হীন চিকিৎসা সুবিধা পাবেন। অর্থাৎ BHEL কোম্পানিতে যে সমস্ত কর্মচারী কাজ করতেন এবং যারা অবসর গ্রহণ করে গেছেন তাদের সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য নগদহীন চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

Renewal কেন করা দরকার?

BHEL হেলথ স্কিমের জন্য একবার কার্ড করালে সারাজীবন সেই কার্ডের মাধ্যমে নগদহীন চিকিৎসা ব্যবস্থার সুবিধা পাবেন তেমনটা নয়, প্রত্যেক বছর এই কার্ড রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে কার্ডের সময়সীমা অতিবাহিত হয়ে যাবে তারপরে আপনি কোন সুযোগ আর পাবেন না। রিনিউয়াল না করলে যে সমস্ত অসুবিধা সম্মুখীন হবেন সে গুলি হল নগদ হীন চিকিৎসার ব্যবস্থার সুরাহা বন্ধ হয়ে যাবে, Empanelled হাসপাতাল গুলোতে সুবিধা পাবেন না এছাড়া Reimbursement claim reject হয়ে যেতে পারে। এর জন্যই প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ের মধ্যে রিনিউয়াল করে নেবেন।

আরোও পড়ুন: জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের আবেদনপত্র কিভাবে করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য!

Renewal করতে কারা পারবেন?

BHEL থেকে superannuation বা VRS-এ retired কর্মীরা রিনিউয়াল করতে পারবেন। যদি অবসর গ্রহণকারী ব্যক্তি জীবিত না থাকে তাহলে অবসর গ্রহণকারী ব্যক্তির স্ত্রী রিনিউয়াল করতে পারবেন। যাদের প্রতি বছরের মেম্বারশিপ অ্যাক্টিভ করা ছিল তারাও রিনিউয়াল করতে পারবেন। এছাড়া প্রকল্পে যদি আগে থেকে ডিপেন্ডেন্ট প্যারেন্টস বলে যুক্ত করা থাকে তারাও রিনিউয়াল করতে পারবেন।

BHEL
  • Renewal-এর জন্য কী কী নথি প্রয়োজন হবে?
  • ১) Renewal Application Form (BHEL official portal বা unit office থেকে)
  • ২) Previous year Health Card বা membership number
  • ৩) Pensioner’s PPO (Pension Payment Order)
  • ৪) অবসর গ্রহণকারী ব্যক্তি এবং তার স্ত্রী বা হাজবেন্ডের আধার কার্ড।
  • ৫) দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • ৬) অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসিসি কোড সহ ব্যাঙ্ক ডিটেলস
  • ৭) যদি নতুন মেম্বার যুক্ত করতে হয় তার জন্য ডিপেন্ডেন্ট সার্টিফিকেট
  • ৮) প্রথমবারের জন্য স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে হলে ম্যারেজ সার্টিফিকেট

রিনিউয়াল করার পদ্ধতি?

নিম্নে রিনিউয়াল প্রসেস ধাপে ধাপে দিয়ে দেওয়া হলো।
১) প্রথমে অবসর গ্রহণকারী আবেদনকারীকে BHEL-এর official website-bhel.com যেতে হবে। এছাড়া আপনার নিকটতম BHEL Unit Office-এ যোগাযোগ করতে পারেন।
২) এরপর Renewal application form download করতে হবে বা ইউনিট অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে।
৩) সঠিকভাবে আবেদন পত্র পূরণ করতে হবে নাম, মেম্বারশিপ নাম্বার, ফোন নাম্বার, ব্যাংক ডিটেল স এবং আরো অন্যান্য তথ্য সহকারে।
৪) উপরে উল্লেখিত সব ডকুমেন্টসগুলো সেল্ফ অ্যাটেস্টেড করে রাখতে হবে।
৫) এরপর অ্যানুয়াল সাবস্ক্রিপশন মূল্য জমা করতে হবে BHEL Medical Department বা Unit Welfare অফিসে গিয়ে।
৭) সাবমিশনের পর একটি একনলেজমেন্ট স্লিপ আপনাকে দেবে সেটি ভবিষ্যতের রেফারেন্স এর জন্য সংরক্ষণ করে রাখবেন।
৮) এরপর ভেরিফিকেশন করা হবে তারপরেই আপনাকে নতুন হেলথ কার্ড বা রেনোওয়ার্ড মেম্বারশিপ দেওয়া হবে।

Annual Subscription কত টাকা করে দিতে হয়?

BHEL Retired Employees Health Scheme-এর annual subscription retired কর্মীর pension slab অনুযায়ী ভিন্ন রকমের হয়। স্যালারির ওপর নির্ভর করে সাবস্ক্রিবশনের চার্জ।
Lower pension slab হলে সাবস্ক্রিপশন মূল্য কম হয়।
Higher pension slab হলে সাবস্ক্রিপশন মূল্য কিছুটা বেশি হয়। সাবক্রিপশন মূল্য সঠিক জানতে হলে BHEL unit-এর Medical Section বা official circular দেখে নেওয়া উচিত কারণ এটি প্রতিবছর আপডেট করা হয়।

Online Renewal কি হয়?
হ্যাঁ অনলাইন রিনিউয়াল করা যায়। BHEL অনেক units-এ এখন online renewal portal চালু করা হয়েছে। জন্য আপনাকে সর্বপ্রথম BHEL-এর official website-এ login করতে হবে। এরপর Retired employee portal অপশনে যেতে হবে। সেখানে গিয়ে Health scheme renewal অপশন নির্বাচন করতে হবে। এরপর অনলাইন পেমেন্ট করে আবেদনপত্র সাবমিট করতে হবে। তবে সব ইউনিটের জন্য অনলাইন পরিষেবা নাও থাকতে পারে তার জন্য আগে আপনার ইউনিটের এইচআর বা মেডিকেল ডিপার্টমেন্ট কাছ থেকে কনফার্ম হয়ে নেওয়া ভালো।

রিনিউয়াল প্রসেসের জন্য কোথায় যোগাযোগ করবে?
রিনিউয়াল প্রসেসের জন্য BHEL Official Website: bhel.com এখানে প্রবেশ করতে হবে বা নিকট BHEL Unit-এর Medical Department ওয়েলফেয়ার অফিসার বা এইচআর সেকশনে গিয়ে যোগাযোগ করতে হবে।

উপসংহার: BHEL Retired Employees Health Scheme এই সংস্থার অবসর গ্রহণকারী কর্মচারী এবং তার পরিবারদের জন্য খুবই একটি বড় পরিষেবা। কিন্তু আপনি যদি সময় মতো রেনুয়াল না করেন তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। এর জন্য সময়ের আগেই ডকুমেন্টসগুলো সমস্ত গুছিয়ে নিয়ে রিনিউয়াল প্রসেস শুরু করতে হবে। আপনি যদি একজন BHEL অবসর গ্রহণকারী কর্মী হন তাহলে এই কাজটি দ্রুত করুন আর যদি আপনার পরিবারের বা আপনার চেনা কেউ এই সংস্থার অবসর গ্রহণকারী কর্মী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি তার সাথে শেয়ার করে নিন।

Related Articles

Back to top button