বাংলার প্রকল্প

2 মাসের টাকা একসাথে! যুবসাথী প্রকল্প নিয়ে নতুন ঘোষণা, জানুন বিস্তারিত!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্প্রতি চালু হয়েছে নতুন প্রকল্প যার নাম যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে প্রথম অনুদান অনেকের ঢুকে গিয়েছে মার্চ মাস থেকেই। কিন্তু এখনো যাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া করণ চলছে, তারা কি আদৌ টাকা পাবে? পেলে কি বকেয়া টাকা এপ্রিলে একসাথে দুই মাসের ঢুকবে? কি জানা যাচ্ছে? জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলমান প্রকল্প গুলোর মধ্যে যেমন লক্ষীর ভান্ডার একটি অভিনব জনপ্রিয় প্রকল্প হিসেবে সাড়া ফেলেছে তেমনি অল্প কয়েকদিনের মধ্যেই যুব সাথী প্রকল্প ঘোষণা হওয়ার পরপরই খুবই সাড়া ফেলেছে। কারণ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতা আনার জন্য এবং চাকরি পাওয়ার আগের মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতির সুবিধার্থে আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এইজন্য রাজ্যের বেকার যুবকদের কাছে এই আর্থিক সহায়তা অনেকটাই কাজে আসবে বলে মনে করছেন।

যুব সাথী প্রকল্পে কয়েক লক্ষ যুবক আবেদন জানিয়েছেন। অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন জানিয়েছেন অনেকেই। তবে অনলাইনের ডেটা আপডেট যেহেতু খুব দ্রুত হয় তাই অনলাইন প্রসেসে আবেদনকারীদের ব্যাংক একাউন্টে মার্চের প্রথম অনুদান পৌঁছে গিয়েছে। কিন্ত অফলাইনের প্রসেস এখনো সব কমপ্লিট হয়নি। সেজন্য এখনো অনেক যুবসাথী আবেদনকারীর ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি। তবে তারা চিন্তায় রয়েছেন। কিন্ত জানা যাচ্ছে যাদের মার্চে টাকা ঢোকেনি তাদের ব্যাংক একাউন্টে এপ্রিল মাসে একবার দুই মাসের টাকা দেওয়া হবে। অর্থাৎ বকেয়া টাকা তারা পেয়ে যাবেন।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, কোনো নতুন প্রকল্প চালু হওয়ার প্রথম দিকে প্রক্রিয়া করণের জন্য একটু বিলম্বিত হয় টাকা দেওয়ার প্রসেস। কিন্ত চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন অর্থাৎ আবেদনের জন্য সব যোগ্যতা যদি আপনার থাকে তবে নিশ্চিত থাকুন এপ্রিলে টাকা ঢুকবে।
তবে আবেদনের যোগ্যতা অনুযায়ী আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।
বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে এবং কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকলে চলবে না। এছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করা যাবে না। তাহলেই আপনার ব্যাংক একাউন্টে টাকা নিশ্চয় ঢুকবে। এখনো যদি আপনি যুব সাথী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে নিয়মিত স্ট্যাটাস চেক করুন আর নিশ্চিত থাকুন এপ্রিলে দুইমাসের অর্থাৎ কারেন্ট মাস ও বকেয়া মাসের টাকা একসঙ্গে পেয়ে যাবেন। তবে আপনার আবেদনে যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার নাম যুব সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হবেনা। তাই নিজের আবেদন সঠিক হয়েছে কিনা এবং ডকুমেন্ট সাবমিট সঠিক হয়েছে কিনা সেটা নিশ্চিত হন আগে।


Read more: Doctor Health Tips: সুস্থ থাকতে হলে কি করনীয়? একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ জেনে নিন!

LINK : OPEN

Back to top button
Doctor Health Tips in Bengali কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন iQOO Z11 আসছে ঝড় তুলতে!
iQOO Z11 আসছে ঝড় তুলতে! Vivo V70 FE লঞ্চ! দাম, ফিচার ও সম্পূর্ণ তথ্য জানুন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৩টি সবজি রাখুন ডায়েটে Doctor Health Tips in Bengali