এমপি বোর্ড রেজাল্ট ২০২৬, দশম ও দ্বাদশ শ্রেণর ফলাফল কবে প্রকাশিত হবে। এমপিবিএসই ফলাফল কীভাবে চেক করবেন?

মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ভোপাল সদর দপ্তর দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করতে চলেছে। কবে নাগাদ ঘোষণা হবে এবং কিভাবে ফল দেখবেন তা এই প্রতিবেদনের মাধ্যমে তথ্য তুলে ধরা হলো।

এই বছর মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে এই বছর, ১৬ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এমপি HSC বা দশম শ্রেণি এবং HSSC বা দ্বাদশ শ্রেণি বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা অবির আগ্রহে অপেক্ষা করছেন এমপি বোর্ডের ফলাফল প্রকাশের জন্য।

কোথায় ফলাফল দেখতে পারবেন?

ছাত্রছাত্রীরা এমপি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, mpbse.nic.in বা mpresults.nic.in-এ গিয়ে ছাত্র-ছাত্রীরা দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখতে পারবেন এবং তা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও অন্য একটি উপায়ে NavbharatTimes.com-এ আপনার নাম নিবন্ধন করে এমপি বোর্ডের ফলাফল দেখতে পারবেন।

কবে নাগাদ প্রকাশিত হবে ফলাফল?

আগামী সপ্তাহে এমপি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৬ সালের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভবনা রয়েছে। অর্থাৎ ১৫ এপ্রিলের কাছাকাছি ফল প্রকাশিত হয়ে যেতে পারে। তবে আনুষ্ঠানিক তারিখ এবং সময় কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।

এমপি বোর্ড দশম শ্রেণির ফলাফল দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটগুলো কি কি রয়েছে?
অনেকগুলো ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
১) mpbse.nic.in
২) mpresults.nic.in
৩) mpbse.mponline.gov.in
৪) result.mponline.gov.in
এছাড়া NavbharatTimes.com-এ নিবন্ধন করেও আপনার ফলাফল দেখতে পারেন।

ফলাফল দেখার পদ্ধতি:

প্রথমে এমপি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট mpresults.nic.in অথবা mpbse.nic.in-এ প্রবেশ করতে হবে। হোমপেজে এসে MP Board 10th Result 2026′ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আপনার রোল নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর লিখতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবেন। ডাউনলোড অপশন ক্লিক করে ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারবেন।

এছাড়া SMS-এর মাধ্যমে ইন্টারনেট না থাকলেও মোবাইলের মেসেজ অপশন ব্যবহার করে ফলাফল জানতে পারবেন। আপনার মোবাইলের মেসেজ বক্সে গিয়ে MPBSE10 লিখে <স্পেস> দিয়ে আপনার রোল নম্বর লিখুন। তারপর পাঠিয়ে দিন 56263 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই মেসেজে আপনার ফলাফল আসবে।

এইভাবে আপনি খুব দ্রুত ফলাফল দেখতে পারবেন। ১৫ এপ্রিলের মধ্যে মধ্যপ্রদেশ দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল প্রকাশ হবে তাই আর কিছুদিনের অপেক্ষা আর তারপরেই ফলাফল জানতে পারবেন অপেক্ষিত ছাত্রছাত্রীরা।