আপনি কি অনেকদিন ধরে একটি ভাল কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিভিন্ন পদের জন্য কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সেই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যোগ্যতা অনুসারে বিভিন্ন পদ রয়েছে। আবেদন সংক্রান্ত তথ্য যেমন শূন্যপদের সংখ্যা, পদের নাম, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনের মাধ্যমে।
নিয়োগ সংস্থা: কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে ৭ টি রিজয়নে নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা যেমন বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরী, এনথ্রপলজিকাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় সরকারের অধীনে একাধিক সংস্থায় কর্মী বিপুল শূন্য পদে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা: কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। তবে এখনো পর্যন্ত সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়নি, আগামী বিজ্ঞপ্তিতে সঠিক কত সংখ্যক শূন্য পদ রয়েছে তা প্রকাশ করা হবে।
পদের নাম: শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন – ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, লাইব্রেরিয়ান, ফিল্ডম্যান, ড্রাইভার, এসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান, অফিস অ্যাটেনডেন্ট, হেলথ ওয়ার্কার, লাইব্রেরী ক্লার্ক, হেলথ এসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং এসিস্ট্যান্ট, ফিল্ড এসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরটরি এটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ইত্যাদি পদগুলোতে নিয়োগ করা হবে। কোন পদের জন্য কোন যোগ্যতা দরকার সেটি আবেদনের সময় ভালো করে দেখে নিয়ে তারপরেই আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েট উত্তীর্ণ ও থেকে আবেদন করতে পারবেন উক্ত পদগুলোতে। তবে কোন পদের জন্য কি যোগ্যতা দরকার সেটি বিজ্ঞপ্তি থেকে ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করুন।
বয়স সীমা: আবেদন করার সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর এবং আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে ২৫ বছর। তবে সরকারের নিয়ম অনুযায়ী ওবিসিদের ৩ বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলাদের জন্য ৮ বছর এবং কেন্দ্রীয় ও প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া: নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ভিত্তিতে। পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা। প্রশ্ন থাকবে ২০০ নম্বরের। মোট ১০০ টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন দেওয়া হবে। যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল- জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল আওয়ারনেস, ইংরেজি, কোয়ান্টাইটটিভ অ্যাপটিটিউড থেকে। প্রত্যেকটি বিষয়ে ২৫ টি প্রশ্ন আসবে। প্রত্যেক বিভাগে নম্বর থাকবে ৫০ করে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ এর মে থেকে জুলাই মাসের মধ্যে। সময় দেওয়া হবে এক ঘন্টা। নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.৫0 নম্বর কেটে নেওয়া হবে। আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের যোগ্যতা অনুযায়ী প্রশ্নের ধরন হবে অর্থাৎ আপনি যদি মাধ্যমিকের যোগ্যতা অনুযায়ী কোন পদ নির্বাচন করেন তাহলে আপনার প্রশ্ন মাধ্যমিক স্টান্ডারে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এবং তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দুটি ওয়েবসাইট প্রয়োজন একটিতে আপনি গিয়ে আবেদন করতে পারবেন ওয়েবসাইটগুলি হল- https://ssc.gov.in/
আবেদন করার জন্য আপনার একটি বৈধ ইমেইল আইডি লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে। এটা দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে প্রদতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্র পূরণ করতে হবে। আপনার সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করার পরে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং তার সাথে পাসপোর্ট সাইজের ছবি ( ৪-২০ কেবির মধ্যে) এবং সিগনেচার( ১-১২ কেবির মধ্যে) হতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর ভালো করে একবার যাচাই করে নিয়ে আবেদনমূল্য জমা দিয়ে তারপর সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্ম কপি করে প্রিন্ট আউট করে বার করে নেবেন। কারণ এটি ভবিষ্যতে আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে।
আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরি এবং ওবিসিদের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা। মহিলা, প্রতিবন্ধী, তপশিলি এবং প্রাক্তন সমর কর্মীদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না। টাকা জমা দেবেন ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
আবেদনের শেষ সময়সীমা: আবেদন প্রক্রিয়া চলছে এবং আমাদের প্রক্রিয়ার শেষ হবে ৩০ এপ্রিল। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপরে বর্ণিত পদ্ধতি এপ্লাই করে আবেদন করে ফেলুন। আরো কিছু বিস্তারিত জানার জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।