চাকরি খবর

ছত্রিশগড়ের এসএসসি ও পিএসসি পরীক্ষার পর এবার স্কুল পরীক্ষায় প্রশ্ন ফাঁস! জানুন বিস্তারিত।

বিভিন্ন চাকরি পরীক্ষার পর প্রায়শই শোনা যায় প্রশ্ন ফাঁসের মতন ঘটনা। এইবার সেই রকম ঘটনার প্রভাব পড়ল ছত্রিশগড়ে। কিছুদিন আগেই চাকরির পরীক্ষাগুলিতে বিশেষ করে ছত্রিশগড়ের এসএসসি ও পি এস সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনা তোলপাড় করে দিয়েছিল। তবে এইবার স্কুল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধরা পড়লো। এই ঘটনার পর ছত্রিশগড়ের পরীক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।

কিছুদিন আগে চাকরির নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নিয়ে জল ঘোলা হয়েছিল। তবে এইবার দ্বাদশ শ্রেণীর হিন্দি পরীক্ষার একটি প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়ায় এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে স্কুল জুড়ে। ইতিমধ্যে চাকরির নিয়োগ পরীক্ষার বাছাই নিয়ে অনিয়ম ধরা পড়েছে। অন্যদিকে স্কুল পরীক্ষার ব্যবস্থাতেও সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই প্রশ্ন উঠছে।

তবে বিভিন্ন রাজ্যে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস বা অনিয়ম ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু ৩৬ করে মাধ্যমিক বোর্ড কর্তৃক পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষার হিন্দি প্রশ্ন পত্র ফাঁস হওয়াকে ঘিরে নানা উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই ব্যাপারটি কে নিয়ে। তদন্তকারী দল গঠন করা হয়েছে।

জানা যাচ্ছে একটু সরকারি দপ্তর থেকে দ্বাদশ শ্রেণীর হিন্দি প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। একটি নোটবুকের মধ্যে প্রশ্নগুলো লিখে টেবিলের উপর রাখা হয়েছিল এবং তার ছবি ভাইরাল হয়েছে। ছবিটা দেখার টেবিলটি সাধারণত সরকারি স্কুল বা দপ্তরে দেখা গিয়েছিল। সেখান থেকেই সন্দেহ জাগে এটি কোন সরকারি দপ্তর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

প্রশ্নপত্র ভাইরাল করার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়। তবে বিষয়টি পুলিশের নজরে আসা মাত্রই টেলিগ্রাম গ্রুপ মুছে দেওয়া হয়। এর জন্য টেলিগ্রাম অ্যাডমিনিস্ট্রেটরকে ধরতে পারছেন না পুলিশ, তবে পুলিশ গ্রুপটির সঙ্গে যুক্ত কয়েকজন ছাত্রকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের কথা অনুযায়ী প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তা সত্যিই ধরা হচ্ছে।
বিগত কিছু বছর আগের ঘটনা সালটি ২০১১, সেই সালের জুন মাসে ছত্রিশগড় টিএমটি পরীক্ষায়ও বড় ধরনের কেলেঙ্কারি ঘটনা ঘটে। যদিও উপযুক্ত প্রমাণের অভাবে কাউকেই ধরা যায়নি। তবে দ্বাদশ শ্রেণীর হিন্দি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার সঙ্গে আসল কারা জড়িত রয়েছেন তাদেরকে ধরার জন্যই পুলিশ ইতিমধ্যে তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে।

MPSC Recruitment 2026: গ্রুপ A & B পদের জন্য ফর্ম ফিল আপ শুরু! জেনে নিন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য।

Back to top button